ট্রাম্পের বিস্ফোরক দাবি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তার স্ত্রী মার্কিন হেফাজতে – এবেলা
এবেলা ডেস্কঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক চাঞ্চল্যকর বিবৃতিতে দাবি করেছেন যে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে একটি সফল অভিযানের মাধ্যমে আটক করে মার্কিন হেফাজতে নেওয়া হয়েছে। শনিবার সকালে রাজধানী কারাকাসে একাধিক শক্তিশালী বিস্ফোরণের পর এই ঘোষণা বিশ্বজুড়ে তীব্র উত্তেজনা সৃষ্টি করেছে। যদিও এই বড়সড় অভিযানের সপক্ষে এখন পর্যন্ত কোনো দাপ্তরিক প্রমাণ প্রকাশ করা হয়নি।
ভেনেজুয়েলা সরকার এই ঘটনাকে মার্কিন আগ্রাসন হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছে। সাম্প্রতিক সময়ে মাদুরো প্রশাসন অভিযোগ করে আসছিল যে, ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদের দখল নিতে যুক্তরাষ্ট্র দেশটিকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। এই পাল্টাপাল্টি উত্তেজনার মাঝে মার্কিন নাগরিকদের জন্য ভেনেজুয়েলা ভ্রমণে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে, যা লাতিন আমেরিকার এই অঞ্চলে যুদ্ধের ছায়া ঘনীভূত করছে।

