ট্রাম্পের যুদ্ধ জয়ের ঘোষণা আর ইজরায়েলে আছড়ে পড়া ইরানি মিসাইল ঘিরে রণক্ষেত্র মধ্যপ্রাচ্য – এবেলা
এবেলা ডেস্কঃ
ট্রাম্পের বিজয় দাবি ও পরমাণু চুক্তি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরান পরমাণু অস্ত্র না বানানোর শর্তে রাজি হয়েছে এবং যুদ্ধ কার্যত জয় করা হয়েছে। ট্রাম্পের মতে, ইরান এখন রফাসূত্রে আসতে মরিয়া। জেডি ভ্যান্স ও মার্কো রুবিও এই আলোচনার নেতৃত্ব দিচ্ছেন।
চলছে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা
শান্তির বার্তার মধ্যেই উত্তপ্ত রণক্ষেত্র। ইরানের রেভল্যুশনারি গার্ডস (IRGC) ইজরায়েলের গোয়েন্দা ঘাঁটি লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে। পাল্টা হিসেবে হিজবুল্লাহও ইজরায়েলি অবস্থানে আক্রমণ চালিয়েছে, যার ফলে উত্তেজনা তুঙ্গে।
ভারতের জরুরি সর্বদলীয় বৈঠক
মধ্যপ্রাচ্যের ভয়াবহ পরিস্থিতির প্রেক্ষাপটে আজ বিকেল ৫টায় সংসদ ভবনে সর্বদলীয় বৈঠক ডেকেছে মোদী সরকার। কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, অমিত শাহ এবং এস জয়শঙ্কর এই বৈঠকে উপস্থিত থেকে বিরোধী নেতাদের পরিস্থিতি সম্পর্কে অবহিত করবেন।
আসামে অস্বস্তিতে কংগ্রেস
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কেন্দ্র জালুকবারিসহ আসামের তিনটি আসনে কংগ্রেস প্রার্থীদের মনোনয়ন বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন। এই ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
মেটাকে বড় অঙ্কের জরিমানা
শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি ও সুরক্ষা সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে ফেসবুকের পেরেন্ট কো ম্পা নি মেটাকে ৩৭৫ মিলিয়ন ডলার (প্রায় ৩১০০ কোটি টাকা) জরিমানা করেছে আমেরিকার নিউ মেক্সিকোর এক আদালত।

