ট্রাম্পের রক্তচক্ষু উপেক্ষা করে ডেনমার্ককেই বেছে নিল গ্রিনল্যান্ড, চরম উত্তেজনায় বিশ্ব রাজনীতি – এবেলা
এবেলা ডেস্কঃ
গ্রিনল্যান্ড দখল নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযানের হুমকি ধোপে টিকল না। হোয়াইট হাউসের রক্তচক্ষু উপেক্ষা করে বিশ্বের বৃহত্তম দ্বীপটির প্রধানমন্ত্রী জেনস-ফ্রেডেরিক নেলসন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তারা ডেনমার্কের সঙ্গেই থাকছেন। কোপেনহেগেনে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে তিনি গ্রিনল্যান্ডকে ডেনমার্কের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ঘোষণা করে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের প্রতি আনুগত্য প্রকাশ করেছেন।
এই সিদ্ধান্তে ক্ষুব্ধ ট্রাম্প গ্রিনল্যান্ড প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বড় বিপদের হুঁশিয়ারি দিয়েছেন। জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে গ্রিনল্যান্ডকে মার্কিন নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা করছে ওয়াশিংটন, যা নিয়ে ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে গভীর অস্থিরতা তৈরি হয়েছে। বন্ধু রাষ্ট্র আমেরিকার এমন আগ্রাসী অবস্থানে ইউরোপের স্থিতাবস্থা বিঘ্নিত হওয়ার পাশাপাশি ন্যাটো জোটের ভবিষ্যৎ নিয়েও বড়সড় প্রশ্ন উঠে গেল।

