ট্রাম্পের ‘শান্তি বোর্ডে’ পাকিস্তান: তুঙ্গে কূটনৈতিক লড়াই – এবেলা
এবেলা ডেস্কঃ
গাজায় শান্তি ফেরাতে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’-এ সই করে চরম অস্বস্তিতে পাকিস্তান। ডাভোসে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এতে স্বাক্ষর করলেও তীব্র আপত্তি জানিয়েছে ইজরায়েল। তেল আভিভের স্পষ্ট দাবি, সন্ত্রাসবাদে মদত দেওয়া পাকিস্তানের মতো দেশ কোনোভাবেই শান্তিরক্ষী বাহিনীতে ঠাঁই পাবে না।
অন্যদিকে, এই উদ্যোগ থেকে আপাতত দূরত্ব বজায় রেখেছে ভারত ও জি-৭ দেশগুলো। দেশের ভেতরেও প্রবল চাপের মুখে শাহবাজ সরকার; ইমরান খানের দলসহ বিরোধীরা এই সিদ্ধান্তকে প্যালেস্টাইন বিরোধী আখ্যা দিয়ে গণভোটের দাবি তুলেছে। ট্রাম্পের এই নতুন কূটনৈতিক কাঠামো ঘিরে এখন বিশ্বজুড়ে বিতর্ক তুঙ্গে।

