ট্রাম্পের হুঁশিয়ারি উপেক্ষা করে ভারত সফরে কানাডার প্রধানমন্ত্রী – এবেলা
এবেলা ডেস্কঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ১০০ শতাংশ শুল্ক আরোপের কড়া হুঁশিয়ারির মধ্যেই ভারত সফরে আসছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। সাউথ ব্লক সূত্রে খবর, বাণিজ্যিক চুক্তি চূড়ান্ত করতে আগামী মার্চের প্রথম সপ্তাহে তিনি দিল্লি পৌঁছাতে পারেন। সম্প্রতি চিনের সঙ্গে কানাডার বাণিজ্যিক ঘনিষ্ঠতা নিয়ে ট্রাম্পের সাথে কার্নির কূটনৈতিক টানাপড়েন শুরু হয়েছে।
কার্নির এই সফর বৈশ্বিক কূটনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ট্রাম্পের ‘দাদাগিরি’র বিরুদ্ধে সরব হয়ে কার্নি নতুন কূটনৈতিক দিশার কথা বলেছেন। ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ পটনায়ক সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। উভয় দেশ এই সফরে একাধিক গুরুত্বপূর্ণ চুক্তিতে স্বাক্ষর করতে পারে, যা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

