লেটেস্ট নিউজ

ট্রাম্পের হুঁশিয়ারি তুচ্ছ করে সাগরে নয়া জাল বিছাল ইরান – এবেলা

এবেলা ডেস্কঃ

হরমুজ প্রণালী দিয়ে জাহাজ গেলেই দিতে হবে বিশাল মাসুল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকির মুখে পালটা রণকৌশল নিল তেহরান। এখন থেকে এই জলপথ ব্যবহারকারী নির্দিষ্ট জাহাজপিছু ২০ লক্ষ ডলার অর্থাৎ প্রায় ১৮.৮ কোটি টাকা ট্রানজিট ফি আদায় শুরু করেছে ইরান।

সংসদীয় কমিটির সদস্য আলাউদ্দিন বোরুজের্দি স্পষ্ট জানিয়েছেন, যুদ্ধের খরচ সামলাতেই এই কড়া পদক্ষেপ। তবে তেহরানের নীতি অনুযায়ী, শত্রুপক্ষ বাদে বাকিদের জন্য এই পথ খোলা থাকবে। একইসঙ্গে ইরানের কড়া সতর্কবার্তা, আমেরিকা যদি তাদের বিদ্যুৎ পরিকাঠামোয় হামলা চালায়, তবে বিশ্ব অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত এই জলপথ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনার মাঝে এই নয়া ‘সার্বভৌম শাসন’ কার্যকরের মাধ্যমে ওয়াশিংটনকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ল ইরান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *