লেটেস্ট নিউজ

ট্রাম্পের হুংকারে কাঁপছে ভেনেজুয়েলা মাদুরোর উত্তরসূরি ডেলসি রড্রিগেজ এবার শান্তির পথে – এবেলা

এবেলা ডেস্কঃ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুমকির মুখে শেষমেশ নতিস্বীকার করলেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ। নিকোলাস মাদুরোর গ্রেপ্তারের পর প্রথমে আমেরিকার বিরুদ্ধে হুঙ্কার দিলেও, ট্রাম্পের ‘মাদুরোর চেয়েও ভয়াবহ পরিণতি’র হুঁশিয়ারি মুহূর্তেই পরিস্থিতি বদলে দিয়েছে। ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, মার্কিন স্বার্থে আঘাত লাগলে ভেনেজুয়েলায় পুনরায় সামরিক অভিযান চালানো হতে পারে।

এই চরম বার্তার পরই সুর নরম করে ডেলসি রড্রিগেজ এখন ওয়াশিংটনের সঙ্গে সহযোগিতার আর্জি জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় তিনি পারস্পরিক শ্রদ্ধা ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ার আহ্বান জানান। সংঘাতের পথ পরিহার করে উন্নয়নের লক্ষ্যে আমেরিকার সঙ্গে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন ভেনেজুয়েলার এই বর্তমান নেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *