লেটেস্ট নিউজ

ট্রাম্পের হুঙ্কার ইরানকে নিয়ে কোনো চরম সিদ্ধান্তে যাচ্ছে আমেরিকা – এবেলা

এবেলা ডেস্কঃ

ইরানের ওপর ভয়াবহ হামলার আবহেই বিস্ফোরক ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি ভিডিও পোস্ট করে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওয়াশিংটনের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত এই লড়াই থামবে না। তিন মার্কিন সেনার মৃত্যুতে শোক প্রকাশের পাশাপাশি ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে, প্রতিটি প্রাণহানির বদলা নেওয়া হবে। “আমাদের উদ্দেশ্য অত্যন্ত সুনির্দিষ্ট এবং শক্তিশালী,” উল্লেখ করে তিনি জানান যে এই মুহূর্তে পুরোদমে যুদ্ধ চলছে এবং তা চূড়ান্ত পরিণতি না পাওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *