লেটেস্ট নিউজ

ট্রাম্পের হুঙ্কার: পরমাণু চুক্তি না করলে ধ্বংস হবে ইরান! – এবেলা

এবেলা ডেস্কঃ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে চরম হুঁশিয়ারি দিয়ে অবিলম্বে পারমাণবিক চুক্তি করার নির্দেশ দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, তেহরান আলোচনায় না বসলে পরবর্তী মার্কিন হামলা হবে অকল্পনীয় ও ভয়াবহ। বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত গুরুতর উল্লেখ করে তিনি বলেন, আলোচনার সময় দ্রুত ফুরিয়ে আসছে।

টুইট বার্তায় ট্রাম্প জানান, বিশাল এক নৌবহর দ্রুত ইরানের দিকে অগ্রসর হচ্ছে। গত জুনের ‘অপারেশন মিডনাইট হ্যামার’-এর কথা স্মরণ করিয়ে তিনি দাবি করেন, পরবর্তী অভিযান হবে আরও শক্তিশালী ও সহিংস। এদিকে ইরান আলোচনার সম্ভাবনা নাকচ করায় মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *