ট্রেনে খাবার নিয়ে দুশ্চিন্তা? সিটে বসেই মিলবে ধোঁয়া ওঠা লাঞ্চ, জানুন কীভাবে! – এবেলা
এবেলা ডেস্কঃ
February 10, 202610:50 am
নিউস ডেস্ক : লম্বা ট্রেন সফরে কি বাইরের অস্বাস্থ্যকর খাবার খেতে ভয় পাচ্ছেন? সাধারণ যাত্রীদের এই দুশ্চিন্তা দূর করতে এবার ২৫টি ট্রেনে ই-প্যান্ট্রি পরিষেবা নিয়ে এল IRCTC। এখন থেকে কনফার্ম বা আরএসি টিকিট থাকলেই টিকিট বুকিংয়ের সময় অনলাইনে পছন্দের স্ট্যান্ডার্ড মিল ও পরিশ্রুত জল অর্ডার করতে পারবেন। এতে ট্রেন ভ্রমণের সময় আপনাকে আর খাবারের খোঁজে দৌড়ঝাঁপ করতে হবে না।
ডিজিটাল এই পরিষেবার ফলে যাত্রীদের নগদ টাকা লেনদেনের ঝামেলা পোহাতে হবে না। খাবার বুক করলেই মোবাইলে মিলবে একটি বিশেষ ভেরিফিকেশন কোড, যা দেখালে কর্মীরা সরাসরি আপনার আসনে খাবার পৌঁছে দেবেন। এই স্বচ্ছ ও সহজ ব্যবস্থা সাধারণ রেল যাত্রীদের সফরকে কেবল আরামদায়কই করবে না, বরং ট্রেনের খাবারের গুণমান ও সঠিক সরবরাহ নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে।

