ডক্টর ইউনুসের নোবেল জয়ের কৃতিত্বে কি ভাগ ছিল অন্য কোনো নারীর – এবেলা
এবেলা ডেস্কঃ
February 14, 202611:10 am
NEWS DESK : ডক্টর মুহাম্মদ ইউনুসের নোবেল প্রাপ্তি নিয়ে বিস্ফোরক দাবি তুলেছেন সাহিত্যিক তসলিমা নাসরিন। তাঁর অভিযোগ, ইউনুস এককভাবে নোবেলের মর্যাদা ভোগ করলেও এর নেপথ্যে তসলিমা বেগম নামে এক নারীর সমান অংশীদারিত্ব ছিল। গ্রামীণ ব্যাংকের সাফল্যের কারিগর হিসেবে পরিচিত সেই নারী আজ চরম দারিদ্র্য ও অবহেলার শিকার বলে তসলিমা দাবি করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তসলিমা নাসরিন অভিযোগ করেন যে, ইউনুস সুকৌশলে নারী সহ-প্রাপকের নাম জনমানস থেকে মুছে দিয়েছেন। নিজের প্রচার বাড়াতে তসলিমা বেগমের অবদানকে খাটো করা হয়েছে বলেও তিনি সরব হন। বর্তমানে বিশ্বজুড়ে ইউনুস সমাদৃত হলেও প্রকৃত ভাগীদার পর্দার আড়ালে দিন কাটাচ্ছেন বলে এই প্রতিবেদনে উঠে এসেছে।

