লেটেস্ট নিউজ

‘ডন ৩’ থেকে বাদ রণবীর? ফ্র্যাঞ্চাইজি বাঁচাতে ফের শাহরুখের শরণে নির্মাতারা – এবেলা

এবেলা ডেস্কঃ

বলিপাড়ায় ব্যাপক শোরগোল, ‘ডন ৩’ থেকে ছিটকে গিয়েছেন রণবীর সিং। আইকনিক এই ফ্র্যাঞ্চাইজি বাঁচাতে নির্মাতা ফারহান আখতার ফের শাহরুখ খানের কাছেই প্রস্তাব পাঠিয়েছেন। তবে সূত্রের খবর, সিনেমাটিতে ফেরার জন্য কিং খান বিশেষ শর্ত দিয়েছেন। তিনি চাইছেন পরিচালক অ্যাটলিকেও এই প্রজেক্টের টিমে যুক্ত করতে।

রণবীরের কাস্টিং নিয়ে দর্শকদের অসন্তোষ এবং পারিশ্রমিক বৃদ্ধিই নাকি এই পরিবর্তনের মূল কারণ। বর্তমানে শাহরুখ তার পরবর্তী ছবি ‘কিং’ নিয়ে ব্যস্ত থাকলেও, ‘ডন’ হিসেবে তার প্রত্যাবর্তনের জল্পনায় উচ্ছ্বসিত ভক্তরা। এখন দেখার, ফারহান আখতার বাদশার দেওয়া এই শর্ত মেনে নিয়ে পুনরায় পুরোনো ম্যাজিক ফিরিয়ে আনেন কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *