ডমিসাইল সার্টিফিকেট কি বাধ্যতামূলক? এসআইআর ইস্যুতে বড় ঘোষণা নির্বাচন কমিশনের! – এবেলা
এবেলা ডেস্কঃ
নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে যে, এসআইআর-এর (SIR) কাজের জন্য ডমিসাইল বা স্থায়িত্বের শংসাপত্রের কোনো প্রয়োজন নেই। মূলত সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনীতে নিয়োগের ক্ষেত্রেই জেলাশাসক প্রদত্ত এই সার্টিফিকেট জরুরি। রাজ্য প্রশাসনের ১৯৯৯ সালের নির্দেশিকা অনুযায়ী, আবেদনকারীর পরিবারকে এ রাজ্যে অন্তত ১৫ বছর বসবাস করতে হয়। যথাযথ পুলিশ ভেরিফিকেশন এবং জমির নথি যাচাইয়ের পরেই কেবল এই শংসাপত্র প্রদান করা হয়ে থাকে।
অন্যদিকে, ভোটার তালিকা সংক্রান্ত শুনানির সময়সীমা নিয়ে সংশয় প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে হাজার হাজার মানুষের শুনানি সম্পন্ন করা কার্যত আসাম্ভব। এই প্রক্রিয়া নিয়ে জটিলতা তৈরি হওয়ায় তারা মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে স্মারকলিপি জমা দিয়েছে। কমিশনের এই নতুন অবস্থান প্রশাসনিক ও রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

