ডাক বিভাগে ৩০ হাজার চাকরি: পরীক্ষার ঝামেলা ছাড়াই নিয়োগ! – এবেলা
এবেলা ডেস্কঃ
ভারতীয় ডাক বিভাগ দেশজুড়ে ২৮,৭৪০টি শূন্যপদে গ্রামীণ ডাক সেবকসহ বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গে শূন্যপদ রয়েছে ২,৯৮২টি। ১৮ থেকে ৪০ বছর বয়সী মাধ্যমিক উত্তীর্ণ প্রার্থীরা কেবল নাম্বারের ভিত্তিতেই এই সরকারি চাকরির সুযোগ পাবেন।
আগ্রহী প্রার্থীদের আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করবে কর্তৃপক্ষ। বিস্তারিত জানতে অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।

