ডাম্পারের ধাক্কায় পিষ্ট স্কুটি, প্রাণ হারালেন বিডিও অফিসের কর্মী – এবেলা
এবেলা ডেস্কঃ
জলপাইগুড়ি-শিলিগুড়ি জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনা। ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল ময়নাগুড়ি বিডিও অফিসের এক নারী কর্মীর। মৃত কর্মীর নাম শম্পা রায়। এই ঘটনায় তাঁর সহকর্মী পায়েল মোহন্ত গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
ঠিক কী ঘটেছিল?
শনিবার সকালে শম্পা ও পায়েল দুজনে একটি স্কুটিতে চড়ে ময়নাগুড়ি বিডিও অফিসে যাচ্ছিলেন। তাঁরা দুজনেই সেখানে ‘SIR’ প্রকল্পের ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। দশ দরগা এলাকায় একটি দ্রুতগামী ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের স্কুটিতে সজোরে ধাক্কা মারে। রাস্তায় ছিটকে পড়েন দুই বন্ধু।
বর্তমান পরিস্থিতি
স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁদের উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শম্পাকে মৃত বলে ঘোষণা করেন। আহত পায়েল বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
তদন্তে পুলিশ
ঘটনার পর থেকেই ঘাতক ডাম্পারটি পলাতক। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘাতক গাড়িটির সন্ধান চালাচ্ছে। এই অকাল মৃত্যুতে ময়নাগুড়ি বিডিও অফিস ও প্রশাসনিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

