ডায়াবেটিস রোগীদের জন্য চরম সতর্কবার্তা, সামান্য অবহেলায় বাদ যেতে পারে শরীরের অঙ্গ – এবেলা
এবেলা ডেস্কঃ
গ্যাংরিন বা পচন একটি ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি যা মূলত রক্ত সঞ্চালন বন্ধ হওয়া বা সংক্রমণের কারণে ঘটে। বিশেষ করে হাই ব্লাড সুগার শরীরের স্নায়ু ও রক্তনালী ক্ষতিগ্রস্ত করায় সামান্য ক্ষত থেকেও পচন শুরু হতে পারে।
সতর্ক হওয়ার লক্ষণসমূহ
- চামড়ার রঙ লাল, বেগুনি বা কালো হয়ে যাওয়া।
- তীব্র ব্যথার পর আক্রান্ত স্থান অবশ হয়ে যাওয়া।
- ক্ষত স্থান থেকে দুর্গন্ধযুক্ত তরল নির্গত হওয়া।
যেসব সংকেত এড়িয়ে যাওয়া বিপদজনক
চিকিৎসকদের মতে পায়ের কোনো ক্ষত শুকাতে দেরি হওয়া গ্যাংরিনের প্রাথমিক লক্ষণ হতে পারে। এছাড়া অতিরিক্ত ক্লান্তি, ঝাপসা দৃষ্টি এবং ঘনঘন প্রস্রাবের সমস্যা রক্তে শর্করার ভারসাম্যহীনতা নির্দেশ করে। সময়মতো চিকিৎসা না করালে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে অঙ্গহানি এমনকি মৃত্যুর ঝুঁকিও তৈরি করতে পারে।

