লেটেস্ট নিউজ

ডিএ বাড়ছে ৫ শতাংশ: কেন্দ্রীয় কর্মীদের জন্য সুখবর – এবেলা

এবেলা ডেস্কঃ

অষ্টম পে কমিশন চালুর আগেই বড়সড় সুখবর পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা। এআইসিপিআই-আইডব্লিউ সূচকের ওপর ভিত্তি করে জানুয়ারিতে মহার্ঘ ভাতা বা ডিএ একধাক্কায় ৫ শতাংশ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বর্তমানে ৫৮ শতাংশ হারে ডিএ পাচ্ছেন কর্মীরা, যা নতুন ঘোষণায় বেড়ে হতে পারে ৬৩ শতাংশ।

বিশেষজ্ঞদের মতে, চলতি মাসেই এই ঘোষণা আসতে পারে। এটি কার্যকর হবে ১ জানুয়ারি ২০২৬ থেকে। এর ফলে সরাসরি উপকৃত হবেন প্রায় ৫০.১৪ লক্ষ কেন্দ্রীয় কর্মী এবং ৬৯ লক্ষ পেনশনভোগী। রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে হতাশা থাকলেও কেন্দ্রীয় স্তরে বেতন বৃদ্ধির এই প্রস্তুতিতে খুশির হাওয়া বইছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *