লেটেস্ট নিউজ

ডিভোর্স ছাড়াই লিভ-ইন! আইন কী বলছে? এলাহাবাদ হাইকোর্টে দ্বন্দ্বের ঝড় – এবেলা

এবেলা ডেস্কঃ

বিবাহিত ব্যক্তির ডিভোর্স ছাড়া লিভ-ইন সম্পর্কের বৈধতা নিয়ে এলাহাবাদ হাইকোর্টের দুটি পৃথক বেঞ্চের পরস্পরবিরোধী পর্যবেক্ষণে আইনি মহলে শোরগোল পড়ে গিয়েছে। সম্প্রতি বিচারপতি জে জে মুনির ও বিচারপতি তরুণ সাক্সেনার ডিভিশন বেঞ্চ জানায়, দুই প্রাপ্তবয়স্কের পারস্পরিক সম্মতিতে লিভ-ইন সম্পর্ক অপরাধ নয়। ব্যক্তিগত অধিকার রক্ষার ক্ষেত্রে সামাজিক নৈতিকতা আইনের ঊর্ধ্বে হতে পারে না বলে আদালত মত দেয়।

অন্যদিকে, মাত্র কয়েক দিনের ব্যবধানে বিচারপতি বিবেক কুমার সিংয়ের সিঙ্গল বেঞ্চ সম্পূর্ণ ভিন্ন অবস্থান নিয়েছে। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, প্রথম স্বামী বা স্ত্রী জীবিত থাকাকালীন আইনি বিচ্ছেদ ছাড়া তৃতীয় ব্যক্তির সঙ্গে লিভ-ইন সম্পর্কে জড়ানো আইনত স্বীকৃত নয়। একজনের ব্যক্তিগত স্বাধীনতা অন্যজনের আইনি অধিকারকে খর্ব করতে পারে না বলে জানিয়ে এক দম্পতির সুরক্ষার আবেদনও খারিজ করে দেয় আদালত।

অল্প সময়ের ব্যবধানে একই আদালতের এই ভিন্নধর্মী ব্যাখ্যায় আইনি জটিলতা তৈরি হয়েছে। একদিকে ব্যক্তিগত পছন্দ ও নাগরিক স্বাধীনতার প্রশ্ন, অন্যদিকে বৈবাহিক সম্পর্কের আইনি সুরক্ষা—এই দুইয়ের টানাপড়েনে আদালতের ভবিষ্যৎ অবস্থান কোন দিকে যায়, এখন সেটাই দেখার। বিচারিক দৃষ্টিভঙ্গির এই বৈপরীত্য বর্তমানে আইনি বিশেষজ্ঞদের মধ্যে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *