লেটেস্ট নিউজ

ডোডায় ২০০ ফুট গভীর খাদে সেনার গাড়ি, মৃত ১০ জওয়ান – এবেলা

এবেলা ডেস্কঃ

জম্মু ও কাশ্মীরের ডোডায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ভারতীয় সেনাবাহিনীর ১০ জওয়ান। বৃহস্পতিবার ভাদেরওয়া-চাম্বা রাজ্য সড়কের খানি টপের কাছে ১৭ জন জওয়ানকে নিয়ে যাওয়ার সময় একটি বুলেটপ্রুফ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়। স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।

সেনাবাহিনী জানিয়েছে, আহত জওয়ানদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহত তিনজনকে উধমপুরের কমান্ড হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ইতিমধ্যেই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। শোকাহত পরিবারগুলিকে এই দুঃসংবাদ জানানো হয়েছে এবং আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *