ডোনাল্ড ট্রাম্পের কড়া নির্দেশ ওড়ালো ইরান – এবেলা
এবেলা ডেস্কঃ
ট্রাম্পের ১৫ দফা শর্ত সরাসরি প্রত্যাখ্যান করে তেহরান সাফ জানিয়ে দিয়েছে যে তারা ওয়াশিংটনের কোনো নির্দেশ মানবে না। আমেরিকার সঙ্গে আলোচনার টেবিলে বসার সম্ভাবনা নাকচ করে দিয়ে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের মাধ্যমে আসা প্রস্তাবগুলো তারা পর্যালোচনা করলেও কোনো দ্বিপাক্ষিক আলোচনা চলছে না। ইরানের স্পষ্ট বার্তা, ওয়াশিংটন তাদের শাসন ব্যবস্থা পরিবর্তনের যে লক্ষ্য নিয়েছিল তাতে তারা ব্যর্থ হয়েছে এবং নিজস্ব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত পিছু হটবে না তেহরান।
অন্যদিকে এই সংঘাতকে ‘সামরিক ধ্বংসযজ্ঞ’ হিসেবে উল্লেখ করে পালটা কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইরান সরকার আসলে যুদ্ধ বন্ধ করতে চাইলেও অভ্যন্তরীণ জনরোষের ভয়ে তারা পিছিয়ে আসছে। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ট্রাম্পের দেওয়া পরমাণু নিয়ন্ত্রণ ও হরমুজ প্রণালী সংক্রান্ত শর্তের বিপরীতে ইরান পালটা দাবি তুলেছে যে আমেরিকাকে ওই অঞ্চলের সমস্ত সামরিক ঘাঁটি বন্ধ করতে হবে এবং জাহাজ চলাচলের জন্য ইরানকে নির্দিষ্ট অর্থ প্রদান করতে হবে।

