লেটেস্ট নিউজ

ঢাকার মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণ উদ্ধার হলো বিপুল বিস্ফোরক

রাজধানী ঢাকার উপকণ্ঠ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই শিশুসহ অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, মাদ্রাসার একটি শ্রেণিকক্ষে মজুদ করে রাখা বিপুল পরিমাণ বিস্ফোরক থেকে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে বোমা তৈরির প্রচুর সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

তিন বছর ধরে জনবহুল এলাকায় মুফতি হারুন মাদ্রাসাটি পরিচালনা করলেও সেখানে অপরাধমূলক কর্মকাণ্ড চলছিল বলে অভিযোগ উঠেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারির মধ্যেই এমন ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার নেপথ্যে থাকা মূল হোতাদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *