ঢাকা তো চুপ! শাস্ত্রীকে নকল করতে গিয়ে হাসির খোরাক রামিজ রাজা – এবেলা
এবেলা ডেস্কঃ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে রবি শাস্ত্রীর বিখ্যাত ‘মেক সাম নয়েজ’ ভঙ্গি নকল করতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়লেন পাকিস্তানের রামিজ রাজা। টসের আগে দর্শকদের উত্তেজিত করতে রামিজ চিৎকার করলেও গ্যালারি থেকে আসেনি কোনো সাড়া। গ্যালারির এই শ্মশান নীরবতায় অপ্রস্তুত রামিজকে শেষ পর্যন্ত ঢোক গিলে পরিস্থিতি সামাল দিতে হয়।
সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের তীব্র কটাক্ষের মুখে পড়েছেন প্রাক্তন এই পাক ক্রিকেটার। ধারাভাষ্যে নিজস্বতা না থাকা এবং বাংলাদেশি দর্শকদের এমন অদ্ভুত নীরবতা নিয়ে নেটপাড়ায় এখন হাসির রোল। ভারত-বাংলাদেশ ক্রিকেটীয় উত্তাপের আবহে রামিজ রাজার এই ব্যর্থ অনুকরণ নতুন বিতর্কের খোরাক জোগাল।
