লেটেস্ট নিউজ

তাচ্ছিল্যের জবাব ব্যাটে, অপমান করা সূর্যই এবার কুর্নিশ জানালেন সঞ্জু স্যামসনকে – এবেলা

এবেলা ডেস্কঃ

টি-টোয়েন্টি বিশ্বকাপে এক সময় যাকে নিয়ে সংবাদ সম্মেলনে উপহাস করেছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব, সেই সঞ্জু স্যামসনই এখন ভারতীয় দলের ত্রাতা। নিউ জিল্যান্ড সিরিজে ব্যর্থতার দোহাই দিয়ে যাকে বিশ্বকাপের মূল একাদশ থেকে বসিয়ে রাখা হয়েছিল, সেই সঞ্জু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৯৬ রান তাড়া করতে নেমে খেললেন অপরাজিত ৯৭ রানের মহাকাব্যিক ইনিংস।

সঞ্জুর এই বিধ্বংসী ব্যাটিংয়ের ওপর ভর করেই টানা তিনবার এবং মোট ছয়বার বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিল ভারত। অভিষেক শর্মা ও তিলক বর্মার ওপর অতি-আত্মবিশ্বাস দেখিয়ে সঞ্জুকে একাদশে নিতে অনীহা প্রকাশ করেছিলেন সূর্য ও কোচ গম্ভীর। কিন্তু সেই সঞ্জুই যখন চার মেরে ভারতকে জেতালেন, তখন মাঠের মধ্যেই নিজের ভুল স্বীকার করে নিলেন অধিনায়ক।

ম্যাচ শেষে ডাগ-আউট থেকে বেরিয়ে আসার সময় সঞ্জুর সামনে মাথা নত করে টুপি খুলে অভিবাদন জানান সূর্যকুমার যাদব। যে অধিনায়ক কদিন আগে সাংবাদিকের প্রশ্নের উত্তরে সঞ্জুর অন্তর্ভুক্তি নিয়ে বিদ্রুপ করেছিলেন, আজ সেই অধিনায়কই সঞ্জুর কাছে নতি স্বীকার করতে বাধ্য হলেন। সোশ্যাল মিডিয়ায় এখন ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে সূর্যের সেই কুর্নিশ করার ছবি। কোনো কথা না বলে কেবল পারফরম্যান্স দিয়েই অপমানের যোগ্য জবাব দিলেন এই কেরালা তারকা।

ম্যাচ হাইলাইটস

  • রান: অপরাজিত ৯৭ (৫০ বল)
  • স্ট্রাইক রেট: ১৯৪
  • বাউন্ডারি: ১২টি চার ও ৪টি ছক্কা
  • পুরস্কার: ম্যাচ সেরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *