লেটেস্ট নিউজ

তারাপুর হাসপাতালের বাগানে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার পাশে পড়ে ছিল জখম শিশু – এবেলা

এবেলা ডেস্কঃ

মুর্শিদাবাদের সামশেরগঞ্জের তারাপুর হাসপাতালের পেছনের বাগান থেকে বৃহস্পতিবার সকালে এক অজ্ঞাতপরিচয় মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় বাসিন্দারা দেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃতদেহের পাশেই জখম ও আতঙ্কিত অবস্থায় পড়ে ছিল মহিলার তিন বছরের পুত্র সন্তান। শিশুটিকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য অনুপনগর ব্লক হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। মহিলার দেহে একাধিক আঘাতের চিহ্ন থাকায় এটি হত্যাকাণ্ড কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। স্থানীয় এলাকায় এই রহস্যজনক ঘটনায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। পুলিশ অপরাধীদের শনাক্ত করতে এবং মৃত মহিলার পরিচয় জানতে তল্লাশি চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *