তারেক না শফিকুর? ককটেল বিস্ফোরণ ও টানটান উত্তেজনার মাঝে বাংলাদেশে ভোটগ্রহণ সম্পন্ন
বাংলাদেশে ককটেল বিস্ফোরণ ও সহিংসতার খবরের মধ্যেই ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় এবার লড়াই মূলত বিএনপি নেতা তারেক রহমান ও জামায়াত আমির শফিকুর রহমানের মধ্যে। শেরপুর-৩ আসনে প্রার্থীর মৃত্যুতে ভোট স্থগিত থাকলেও বাকি দেশজুড়ে প্রায় ১৩ কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
একই সঙ্গে ঐতিহাসিক ‘জুলাই সনদ’ নিয়েও অনুষ্ঠিত হয়েছে গণভোট। এতে দুই কক্ষ বিশিষ্ট সংসদ গঠন এবং প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করার মতো গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবের ওপর জনমত যাচাই করা হয়। কড়া নিরাপত্তার মাঝে শেষ হওয়া এই নির্বাচনের ফলাফলের দিকেই এখন তাকিয়ে পুরো বিশ্ব। কার হাতে উঠবে বাংলাদেশের ক্ষমতা, তা নিয়ে চলছে জোর জল্পনা।

