লেটেস্ট নিউজ

তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্যে সহযোগিতার আহ্বান

বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঐতিহাসিক নির্বাচনী জয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ট্রাম্প দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক শ্রদ্ধার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন, নতুন প্রধানমন্ত্রীর মেয়াদে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল আরও মজবুত ও সমৃদ্ধ হবে।

অভিনন্দন বার্তার সিংহভাগ জুড়ে ছিল বাণিজ্যিক ও কৌশলগত প্রসঙ্গের উপস্থিতি। ট্রাম্প বর্তমান বাণিজ্যিক গতিধারা বজায় রাখতে তারেক রহমানের সহযোগিতা চেয়েছেন, যা উভয় দেশের কৃষক ও শ্রমিকদের স্বার্থ রক্ষা করবে বলে তিনি মনে করেন। চিঠিতে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির দ্রুত বাস্তবায়ন এবং পূর্ববর্তী অন্তর্বর্তী সরকারের সময় নেওয়া সিদ্ধান্তগুলো এগিয়ে নেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে।

প্রতিরক্ষা খাতেও ঘনিষ্ঠতার বার্তা দিয়েছেন ট্রাম্প। তিনি বাংলাদেশের সেনাবাহিনীকে আমেরিকার তৈরি উন্নত মানের সরঞ্জাম ব্যবহারের আহ্বান জানিয়ে রুটিন প্রতিরক্ষা চুক্তিগুলো সম্পন্ন করার তাগিদ দেন। মার্কিন রাষ্ট্রদূতের ভূমিকার কথা উল্লেখ করে ট্রাম্প জানান, তিনি বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে মিলে দুই দেশের সম্পর্ককে এক অভূতপূর্ব উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *