লেটেস্ট নিউজ

তারেক রহমানের শপথে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানাচ্ছে বিএনপি – এবেলা

এবেলা ডেস্কঃ

আগামী ১৭ ফেব্রুয়ারি বঙ্গভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হতে যাচ্ছে। এই ঐতিহাসিক মুহূর্তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাতে চলেছে বিএনপি নেতৃত্ব। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আঞ্চলিক সহযোগিতা ও কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বিএনপি চেয়ারপারসনের বিদেশ বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, তাদের সরকার সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। উল্লেখ্য, নির্বাচনের জয়ের পর প্রধানমন্ত্রী মোদী টেলিফোনে তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছিলেন। মোদীর উপস্থিতি এই শপথ অনুষ্ঠানকে আন্তর্জাতিক মহলে এক নতুন মাত্রা দেবে বলে মনে করছে রাজনৈতিক ও কূটনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *