তালিকায় নাম নেই মন্ত্রী শশী পাঁজার: কমিশনের বিরুদ্ধে ক্ষোভ – এবেলা
এবেলা ডেস্কঃ
ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় বাদ পড়েছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। এই ঘটনায় তাঁকে শুনানির জন্য কলকাতার কেশব একাডেমিতে তলব করেছে নির্বাচন কমিশন। মন্ত্রীর দাবি, বিএলও অ্যাপের কারিগরি ত্রুটি ও কমিশনের তাড়াহুড়োর কারণেই সাধারণ মানুষ ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও হয়রানির শিকার হচ্ছেন।
বিজেপি নেতা সজল ঘোষ মন্ত্রীর লাইনে দাঁড়িয়ে শুনানিতে অংশ নেওয়ার সিদ্ধান্তকে সমর্থন করলেও অন্যায়ের বিরুদ্ধে আইনি পথে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এর আগে অমর্ত্য সেন ও মহম্মদ শামির মতো ব্যক্তিত্বকেও এই প্রক্রিয়ায় নোটিশ দেওয়া হয়েছে। পুরো প্রক্রিয়াটি নিয়ে তৃণমূল কংগ্রেস ও কমিশনের মধ্যে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে।

