তালিকা প্রকাশের পরই পদক্ষেপ, শিক্ষক নিয়োগের মেধা তালিকা থেকে বাদ ২ ‘অযোগ্য’ প্রার্থী – এবেলা
এবেলা ডেস্কঃ
এসএসসি-র শিক্ষক নিয়োগ ঘিরে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ প্রক্রিয়ায় ইন্টারভিউয়ের পর চূড়ান্ত মেধা তালিকা প্রকাশিত হতেই ফের চাঞ্চল্য ছড়িয়েছে। তালিকায় দেখা যায়, আগে থেকেই ‘অযোগ্য’ হিসেবে চিহ্নিত প্রার্থীদের নাম সেখানে জায়গা করে নিয়েছে।
শুক্রবার এক জরুরি বিজ্ঞপ্তিতে স্কুল সার্ভিস কমিশন (SSC) জানিয়েছে, মেধা তালিকায় মহম্মদ মোকতার হোসেন ও সমীর সেন নামক দুই বিতর্কিত প্রার্থীর নাম অন্তর্ভুক্ত ছিল। বিষয়টি নজরে আসার সাথে সাথেই কমিশন কড়া ব্যবস্থা নিয়েছে এবং ওই দুই ব্যক্তির প্রার্থীপদ অবিলম্বে বাতিল করা হয়েছে। নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতেই এই দ্রুত সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।

