লেটেস্ট নিউজ

তিন আইএএস-এর বদলি নিয়ে নবান্ন-কমিশন সংঘাত তুঙ্গে! পাল্টা চিঠিতে কী জানাল রাজ্য? – এবেলা

এবেলা ডেস্কঃ

তিন আইএএস অফিসারের বদলি ঘিরে রাজ্য ও নির্বাচন কমিশনের মধ্যে নজিরবিহীন সংঘাত শুরু হয়েছে। ভোটার তালিকা সংশোধনের (SIR) পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত অশ্বিনীকুমার যাদব, রণধীর কুমার ও স্মিতা পাণ্ডেকে কমিশনের অনুমতি ছাড়াই বদলি করে নবান্ন। এই সিদ্ধান্ত বাতিলের নির্দেশ দিয়ে মুখ্যসচিবকে চিঠি পাঠিয়েছিল কমিশন। তবে নবান্ন সেই নির্দেশ কার্যকর না করে উল্টে কমিশনকে চিঠি দিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়েছে।

রাজ্য সরকারের যুক্তি, প্রশাসনিক কাজের গুরুত্ব বিবেচনা করেই ওই আধিকারিকদের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। নবান্নের দাবি, এই বদলির ফলে তাঁরা সংশোধনের কাজে আরও বেশি মনোনিবেশ করতে পারবেন। কমিশনের নির্দেশ অমান্য করে রাজ্যের এই পাল্টা অনড় অবস্থানে তৈরি হয়েছে আইনি জটিলতা। এখন নবান্নের এই চিঠির প্রেক্ষিতে জাতীয় নির্বাচন কমিশন পরবর্তী কী পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের প্রশাসনিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *