তিন মাস পর কোহলি-রোহিত ম্যাজিক! আফগানিস্তান সিরিজে ফিরছেন টিম ইন্ডিয়ার দুই মহাতারকা – এবেলা
এবেলা ডেস্কঃ
টি-টোয়েন্টি বিশ্বকাপের ডামাডোলের মাঝেই বড় ঘোষণা। আগামী জুনে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজে আবারও দেশের জার্সিতে দেখা যাবে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে। ৬ জুন নিউ চণ্ডীগড়ে একমাত্র টেস্ট দিয়ে এই সফর শুরু হবে।
টেস্ট ও পরবর্তী তিনটি ওয়ানডে ম্যাচে ভারতীয় দলের অধিনায়কত্বের ব্যাটন থাকছে শুবমান গিলের হাতে। ওয়ানডে সিরিজের ম্যাচগুলি যথাক্রমে ১৪ জুন ধর্মশালায়, ১৭ জুন লখনউতে এবং ২০ জুন চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন পর দুই সিনিয়র ক্রিকেটারের ফেরায় উচ্ছ্বসিত ক্রিকেট মহল।

