তিরুপতি লাড্ডু বিতর্ক: সিবিআই রিপোর্টে পশুচর্বির প্রমাণ নেই, মিলল ভেজাল তেলের হদিশ – এবেলা
এবেলা ডেস্কঃ
তিরুপতি মন্দিরের লাড্ডু নিয়ে চলা দীর্ঘ বিতর্কের অবসান ঘটিয়ে বড় তথ্য প্রকাশ করল সিবিআই। তদন্তকারী সংস্থার রিপোর্টে জানানো হয়েছে, প্রসাদের লাড্ডু তৈরিতে ব্যবহৃত ঘি-তে কোনো পশুচর্বি বা গোমাংসের চর্বির অস্তিত্ব পাওয়া যায়নি।
তবে ঘি যে সম্পূর্ণ বিশুদ্ধ ছিল না, তা স্পষ্ট করেছে এই রিপোর্ট। তদন্তে দেখা গেছে, ঘি-এর পরিমাণ বাড়াতে এবং খরচ কমাতে এতে উদ্ভিজ্জ তেল (পাম অয়েল) এবং নির্দিষ্ট কিছু কৃত্রিম রাসায়নিক মেশানো হয়েছিল। এমনকি ঘি-এর মান পরীক্ষায় যাতে কোনো ত্রুটি ধরা না পড়ে, সেজন্য বিশেষ অ্যাসিড ব্যবহার করে কৃত্রিমভাবে এর রাসায়নিক মান বাড়ানো হয়েছিল। পশুচর্বির মতো গুরুতর অভিযোগ খারিজ হওয়ায় আপাতত স্বস্তিতে কোটি কোটি ভক্ত।

