লেটেস্ট নিউজ

তিলক দিতে দেরি: চটে গিয়ে পুজো না দিয়েই ফিরলেন দিলীপ ঘোষ! – এবেলা

এবেলা ডেস্কঃ

গুসকরার শতাব্দী প্রাচীন রটন্তীকালী মন্দিরে পুজো দিতে গিয়ে তিলক ও প্রসাদ পেতে দেরি হওয়ায় ক্ষুব্ধ হয়ে ফিরে এলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মন্দিরে ভিড় থাকায় পুরোহিত তাকে অপেক্ষা করতে বললেও তিনি বিরক্ত হয়ে বেরিয়ে যান। এই ঘটনায় স্থানীয় বিজেপি নেতৃত্ব ক্ষোভ প্রকাশ করেছে।

তৃণমূল কংগ্রেস এই নিয়ে কটাক্ষ করে জানিয়েছে, ধর্ম নিয়ে বড়াই করলেও দিলীপ ঘোষ মন্দিরের নিয়ম মানেননি। পুরোহিত ব্যস্ত থাকায় তাকে বাড়তি সুবিধা দেওয়া সম্ভব হয়নি। অন্যদিকে, পুরোহিত সোমরাজ চোংদার জানান, ভিড়ের কারণে তাকে সামান্য অপেক্ষা করতে বলা হয়েছিল মাত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *