লেটেস্ট নিউজ

তিস্তায় র‍্যাফটিং অনুশীলনে মর্মান্তিক বিপর্যয় প্রাণ হারালেন সেনা জওয়ান

জাতীয় স্তরের প্রতিযোগিতার প্রস্তুতি নিতে গিয়ে সিকিম সীমান্তের তারখোলায় দুর্ঘটনার কবলে পড়লেন এক সেনা জওয়ান। সোমবার বিকেলে তিস্তা নদীতে র‍্যাফটিং অনুশীলনের সময় জলের নিচে থাকা পুরনো সেতুর একটি লোহার রডে আচমকা র‍্যাফটটি আটকে যায়। এর ফলে ১৯১ আর্টিলারি রেজিমেন্টের ল্যান্স নায়েক রাজ শেখর ভারসাম্য হারিয়ে প্রবল স্রোতে তলিয়ে যান। সহকর্মীরা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

শিলিগুড়ির ব্যাংডুবি সেনা ছাউনিতে কর্মরত ওই জওয়ান ইস্টার্ন কমান্ডের ৩৩ ত্রিশক্তি কোরের ১৬ জনের একটি দলের সঙ্গে অনুশীলনে নেমেছিলেন। সিকিমের বারদাং থেকে তিস্তা বাজার পর্যন্ত যাওয়ার পরিকল্পনা থাকলেও তারখোলার কাছেই এই প্রাণঘাতী বিপত্তি ঘটে। কালিম্পং জেলা প্রশাসন ও সেনাবাহিনী সূত্রে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় সামরিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *