লেটেস্ট নিউজ

তিহাড় থেকে মুক্তি পেয়ে জেল সংস্কারের দাবি রাজপাল যাদবের

ঋণখেলাপির দায়ে ১২ দিন কারাবাসের পর মঙ্গলবার তিহাড় জেল থেকে অন্তর্বর্তী জামিনে মুক্তি পেয়েছেন অভিনেতা রাজপাল যাদব। জেল থেকে বেরিয়েই তিনি কারাগারের আধুনিকীকরণ ও সংস্কারের জোরালো দাবি তুলেছেন। বিশেষ করে রেল স্টেশন বা বিমানবন্দরের মতো জেলেও ধূমপানের জন্য পৃথক কক্ষ রাখার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি।

রাজপাল জানান, কারাগারে সাধারণ ও বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে কোনো ভেদাভেদ করা হয় না, যা সংস্কারের অন্যতম কারণ হওয়া উচিত। তাঁর মতে, বন্দিদের জন্য ‘লাইফ লাইনের’ মতো পুনর্বাসনের সুযোগ থাকা প্রয়োজন। যদি ১০ শতাংশ বন্দিও মূলস্রোতে ফিরতে পারে, তবে তারা দেশের সম্পদে পরিণত হবে।

কারাগারে থাকাকালীন রাজপালকে সাধারণ বন্দিদের মতোই কঠোর নিয়মের মধ্যে রাখা হয়েছিল। নির্দিষ্ট সময়ে আহার এবং সাধারণ কক্ষেই দিন কেটেছে তাঁর। দিল্লি হাইকোর্টকে ধন্যবাদ জানিয়ে অভিনেতা জানান, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আগামী ১৮ মার্চ মামলার পরবর্তী শুনানিতে সশরীরে উপস্থিত থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *