তুরসুনভের হ্যাটট্রিক, প্রথম জয়ের স্বাদে মাতোয়ারা বীরভূম – এবেলা
এবেলা ডেস্কঃ
বেঙ্গল সুপার লিগে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রথম জয়ের মুখ দেখল কোপা টাইগার্স বীরভূম। ঘরের মাঠ বোলপুর স্টেডিয়ামে এফসি মেদিনীপুরকে ৫-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। বীরভূমের হয়ে তাজিক তারকা কমরন তুরসুনভ অনবদ্য হ্যাটট্রিক করে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে থাকা বীরভূমের হয়ে বাকি গোল দুটি করেন ইমরান ও লালরুয়াতসাঙ্গা। মেদিনীপুরের পক্ষে একমাত্র গোলটি করেন ওয়াত্তারা। বড় ব্যবধানে জিতলেও ১৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে বীরভূম বর্তমানে টেবিলের তলানিতেই অবস্থান করছে। ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রয়্যাল সিটি।

