তুষারপাতে সাদা চাদরে হিমাচল: খুশির হাওয়ার মাঝেই ৬০০ রাস্তা বন্ধ – এবেলা
এবেলা ডেস্কঃ
দীর্ঘ খরার অবসান ঘটিয়ে হিমাচল প্রদেশে শুরু হয়েছে ভারী তুষারপাত। পাহাড়ি এলাকায় ২ থেকে ৪ ফুট পর্যন্ত বরফ জমায় পর্যটক ও কৃষকদের মুখে হাসি ফুটেছে। তবে এই প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গেই পাল্লা দিয়ে বেড়েছে দুর্ভোগ। আবহাওয়া মনোরম হলেও পিচ্ছিল রাস্তা ও ব্ল্যাক আইসের কারণে যান চলাচল বিঘ্নিত হচ্ছে।
বিপর্যস্ত জনজীবন স্বাভাবিক করতে সিমলা ও কুল্লুসহ বিভিন্ন জেলায় ৬০০-র বেশি রাস্তা বন্ধ রাখা হয়েছে। পিডব্লিউডি মন্ত্রী বিক্রমাদিত্য সিং জানিয়েছেন, আটকে পড়া পর্যটকদের উদ্ধারে এবং দ্রুত যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারে কয়েকশো মেশিন কাজ করছে। প্রশাসন পর্যটকদের আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরার এবং নিরাপত্তা বজায় রাখার অনুরোধ জানিয়েছে।

