তৃণমূলকে সরাসরি ‘জেল-বার্তা’ বিজেপি সভাপতির! – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গ সফরের দ্বিতীয় দিনে দুর্গাপুরের কর্মিসভা থেকে নিয়োগ দুর্নীতি ইস্যুতে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, চাকরি চুরির সঙ্গে যুক্ত কাউকেই রেহাই দেওয়া হবে না। যারা বর্তমানে জামিনে রয়েছেন, অচিরেই তাদের জায়গা জেলেই হবে বলে তিনি মন্তব্য করেন।
তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়ে নিতিন বলেন, অনুপ্রবেশের মাধ্যমে বাংলার জনবিন্যাস ও সনাতন সংস্কৃতি নষ্ট করার চেষ্টা চলছে। বুথ স্তর মজবুত করার ডাক দিয়ে তিনি দাবি করেন, বুথ শক্তিশালী হলে পশ্চিমবঙ্গে পদ্ম ফোটা কেউ রুখতে পারবে না। বিজেপি সভাপতির এই কড়া বার্তায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

