লেটেস্ট নিউজ

তৃণমূলের চার প্রার্থীর রাজ্যসভা অভিযানে বড় চমক আসছে ৫ মার্চ – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যসভা নির্বাচনের রণকৌশল সাজাতে কোমর বেঁধে নামল শাসকদল তৃণমূল। বিধানসভা সচিবালয় সূত্রে খবর যে আগামী ৫ মার্চ তৃণমূলের চার প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারেন। এই লক্ষ্যে ইতিমধ্যেই পরিষদীয় দলের পক্ষ থেকে বিধায়কদের ফোনে ও হোয়াটসঅ্যাপে বিশেষ বার্তা পাঠানো হয়েছে যাতে প্রস্তাবক হিসেবে সই করার প্রক্রিয়ায় কোনো খামতি না থাকে।

২৬ ফেব্রুয়ারি নির্বাচনের বিজ্ঞপ্তি জারির পরেই আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পর্ব শুরু হবে। তৃণমূলের হেভিওয়েট সুব্রত বক্সী কিংবা সাকেত গোখলেদের পুনর্নির্বাচন নিয়ে জল্পনা থাকলেও দলীয় স্তরে প্রস্তুতি তুঙ্গে। অন্যদিকে বিরোধী শিবির বিজেপি এখনও পর্যন্ত নীরব থাকলেও বিজ্ঞপ্তি প্রকাশের পরেই তারা প্রার্থী ঘোষণা ও নথিপত্র তৈরির কাজ শুরু করবে বলে রাজনৈতিক মহলের ধারণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *