লেটেস্ট নিউজ

তৃণমূলের টিকিট না পেয়ে কি এবার বিজেপিতে মনোজ তিওয়ারি – এবেলা

এবেলা ডেস্কঃ

ক্রীড়া প্রতিমন্ত্রীর টিকিট ছাঁটাই নিয়ে রাজ্য রাজনীতিতে তুঙ্গে জল্পনা। ২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে বিধায়ক ও পরে সরাসরি মন্ত্রী হওয়া এই তারকা ক্রিকেটার এবার ব্রাত্য। শিবপুর কেন্দ্রে তাঁর জায়গায় বালির বিধায়ক রানা চট্টোপাধ্যায়কে প্রার্থী করেছে জোড়াফুল শিবির।

টিকিট না মেলায় অভিমান স্পষ্ট মনোজের গলায়। তিনি জানান, বিজেপি-সহ একাধিক দল থেকে তাঁর কাছে প্রস্তাব রয়েছে। আপাতত পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন। অন্যদিকে তৃণমূল শিবিরের দাবি, এলাকায় সময় না দেওয়া এবং স্থানীয় ক্ষোভের কারণেই তাঁকে এবার টিকিট দেওয়া হয়নি। শিবপুরে এবার বিজেপির বাজি রুদ্রনীল ঘোষ, ফলে মনোজের পরবর্তী রাজনৈতিক চাল কোন দিকে যায় সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *