তৃণমূলের ১৫ বছরের শাসন হঠাতে বিজেপির নতুন ছক: কী আছে নিতিনের ব্লুপ্রিন্টে? – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্য রাজনীতিতে বড় রদবদল আনতে নির্বাচনী রণকৌশল সাজাচ্ছেন নবনিযুক্ত বিজেপি সভাপতি নিতিন নবীন। শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে বৈঠকে তৃণমূলের গত ১৫ বছরের প্রশাসনিক ব্যর্থতাকে হাতিয়ার করে এগোনোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্য পরিকাঠামোর বেহাল দশা, কর্মসংস্থান ও নারী নিরাপত্তার অভাবকে মূল প্রচারের বিষয়বস্তু করার কৌশল নিয়েছে গেরুয়া শিবির।
নির্বাচনী প্রস্তুতিতে প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য আলাদা ‘চার্জশিট’ তৈরি করে বাড়ি বাড়ি প্রচার চালানোর পরিকল্পনা করা হয়েছে। সেই সঙ্গে ‘পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার’— এই স্লোগানকে সামনে রেখেই বুথ স্তরে সংগঠন মজবুত করার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্নীতি ও আইনশৃঙ্খলার অবনতিকে ইস্যু করে ভোটারদের জনমত তৈরির লক্ষ্য নিয়েছে দল।

