লেটেস্ট নিউজ

তৃণমূলে যাওয়া ভুল ছিল, গণি খানের সমাধিতে ক্ষমা চেয়ে মালদহে ফিরলেন মৌসম নুর – এবেলা

এবেলা ডেস্কঃ

দীর্ঘ সাত বছর পর তৃণমূলে ‘ঘর সংসার’ চুকিয়ে মালদহে ফিরলেন প্রাক্তন সাংসদ মৌসম বেনজির নুর। শনিবার কোতোয়ালি ভবনে পৌঁছেই প্রয়াত বরকত গণি খান চৌধুরীর সমাধিতে মাথা ঠেকিয়ে ক্ষমা প্রার্থনা করেন তিনি। আবেগঘন কণ্ঠে মৌসম জানান, তৃণমূলে যোগ দেওয়া তাঁর ভুল পদক্ষেপ ছিল। বিজেপিকে রুখতে দলবদল করলেও ঘরের মেয়ে ফের নিজের পুরনো দল কংগ্রেসেই রাজনৈতিক আশ্রয় খুঁজে নিলেন।

মৌসমের এই প্রত্যাবর্তনকে ঘিরে মালদহ টাউন স্টেশন থেকে কোতোয়ালি পর্যন্ত কংগ্রেস কর্মীদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা যায়। হুড খোলা গাড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে তাঁকে স্বাগত জানানো হয়। অনুষ্ঠানে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং ইশা খান চৌধুরী উপস্থিত ছিলেন। তবে তৃণমূল নেতৃত্ব এই দলবদলকে গুরুত্ব দিতে নারাজ। তাঁদের দাবি, আসন্ন বিধানসভা নির্বাচনে মালদহের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষেই রায় দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *