লেটেস্ট নিউজ

তৃণমূল নেতাদের দেখলেই ঝাঁটা ও লাঠি দিয়ে পেটানোর নিদান বিজেপি নেতার

মালদার বৈষ্ণবনগরে বিজেপির একটি জনসভা থেকে তৃণমূল কর্মীদের ঝাঁটা ও লাঠি দিয়ে মারার নিদান দিলেন বিজেপি নেতা তারক ঘোষ। তিনি মহিলাদের উদ্দেশ্যে বলেন, রাজ্যে নারী নির্যাতন ও ধর্ষণের বিচার না মেলায় আত্মরক্ষার্থে হাতে লাঠি ও ঝাঁটা তুলে নিতে হবে। তৃণমূল নেতাদের যেখানেই দেখা যাবে, সেখানেই মারার ডাক দিয়ে তিনি সোনার বাংলা গড়ার অঙ্গীকার করেন। বিজেপি নেতার এমন বিতর্কিত মন্তব্যে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

পাল্টা জবাবে তৃণমূল বিধায়ক চন্দনা সরকার এই বক্তব্যকে গুরুত্বহীন বলে দাবি করেছেন। তিনি বলেন, বিজেপির টিকিট পেতেই ওই নেতা এমন উস্কানিমূলক কথা বলছেন। সামনেই নির্বাচন, তাই রাজনৈতিক লড়াই হবে সরাসরি মাঠে-ময়দানে। একে অপরকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ দুই শিবির। সব মিলিয়ে ভোটমুখী বৈষ্ণবনগরের রাজনৈতিক পরিস্থিতি এখন যথেষ্ট উত্তপ্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *