‘তৃণমূল পাবে ২৫০ আসন’, ঘাটাল মাস্টার প্ল্যান উদ্বোধনে বড় ঘোষণা দেবের – এবেলা
এবেলা ডেস্কঃ
ঘাটাল মাস্টার প্ল্যানের ঐতিহাসিক উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা উজাড় করে দিলেন সাংসদ দেব। দীর্ঘ প্রতীক্ষিত এই প্রকল্পের কাজ শুরু হওয়ায় আপ্লুত ঘাটালবাসী। উদ্বোধনী মঞ্চ থেকে দেব বলেন, “বৃষ্টি হলেই যে গ্রামগুলো জলের তলায় চলে যেত, আজ সেই মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো।”
সাংসদ হিসেবে নিজের প্রথম ভাষণের স্মৃতি মনে করিয়ে দিয়ে তিনি জানান, সংসদে বারবার এই দাবি জানালেও কেউ কথা রাখেনি। অবশেষে ২০২৪ নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করলেন। দেবের দাবি, মানুষের জন্য কাজ করা নেত্রীকেই জনতা বেছে নেবে এবং আগামী নির্বাচনে তৃণমূল এককভাবে ২৫০টি আসনে জয়ী হবে।

