তৃণমূল বিধায়কের ওপর ক্ষোভ উগরে KLO-তে যোগ দেওয়ার হুমকি দিলেন খোদ দলেরই হেভিওয়েট নেতা – এবেলা
এবেলা ডেস্কঃ
ধূপগুড়িতে তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল এবার চরম রূপ নিল। ধূপগুড়ি গ্রামীণ ব্লক INTTUC সভাপতি বীরেন রায়ের একটি বিস্ফোরক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, জলপাইগুড়ি জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক রাজেশ কুমার সিং-এর কার্যালয়ে বসে বিধায়ক নির্মল চন্দ্র রায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন বীরেন রায়। সেখানে তিনি স্পষ্ট জানান, পরিস্থিতি এমন চললে তিনি তৃণমূল ছেড়ে বিচ্ছিন্নতাবাদী সংগঠন KLO-তে যোগ দেবেন।
ঘটনা প্রসঙ্গে বীরেন রায়ের দাবি, এটি একটি একান্ত ব্যক্তিগত আলোচনা ছিল এবং দলেরই কেউ তাকে অপদস্ত করতে ভিডিওটি ভাইরাল করেছে। ভোটের মুখে এই ঘটনায় শাসক দল চরম অস্বস্তিতে পড়লেও দলীয়ভাবে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

