লেটেস্ট নিউজ

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের উপর আছড়ে পড়ল দানবীয় ক্রেন, মৃত অন্তত ২২ – এবেলা

এবেলা ডেস্কঃ

থাইল্যান্ডের নাখোন রাতচাসিমা প্রদেশে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন ২২ জন যাত্রী। বুধবার সকালে ব্যাংকক থেকে ২৩০ কিলোমিটার দূরে শিখিও জেলায় একটি উচ্চগতির রেল প্রকল্পের কাজ চলাকালীন এই দুর্ঘটনাটি ঘটে। সেখানে হাইস্পিড ট্রেনের লাইন তৈরির জন্য ব্যবহৃত একটি বিশালাকার ক্রেন হঠাৎ চলন্ত ট্রেনের কামরার ওপর ভেঙে পড়ে। ক্রেনের প্রবল ধাক্কায় ট্রেনটি লাইন থেকে ছিটকে যায় এবং বেশ কিছু কামরায় আগুন লেগে যাওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।

উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুমড়ে-মুচড়ে যাওয়া কামরা থেকে যাত্রীদের বের করে আনার কাজ শুরু করেছে। দুর্ঘটনায় অন্তত ৩০ জন গুরুতর আহত হয়েছেন যাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্যাংকক থেকে উবোন রাতচাথানিমুখী এই যাত্রীবাহী ট্রেনটিতে অনেক পর্যটক ও স্থানীয় বাসিন্দা ছিলেন। বর্তমানে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। পুলিশ এবং রেল কর্তৃপক্ষ দানবীয় ক্রেনটি ভেঙে পড়ার কারণ খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *