লেটেস্ট নিউজ

থানায় ওসির সামনেই হিন্দু পুলিশ অফিসারকে পুড়িয়ে মারার হুমকি দিলেন ছাত্রনেতা – এবেলা

এবেলা ডেস্কঃ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় এক ছাত্রলীগ কর্মীকে ছাড়িয়ে নিতে গিয়ে ওসির সাথে বিতণ্ডায় জড়ান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী হাসান। ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, বানিয়াচং থানা জ্বালিয়ে দেওয়া এবং এসআই সন্তোষকে পুড়িয়ে মারার পেছনে তাদের ভূমিকা ছিল। এই ঘটনার সময় তিনি নিজেকে প্রশাসনের উর্ধ্বে দাবি করে আটক কর্মীকে তাৎক্ষণিক মুক্তি দিতে পুলিশকে বাধ্য করেন।

ঘটনাটি জানাজানি হতেই দেশজুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। পরিস্থিতির চাপে ওই ছাত্রনেতা পরে নিজের বক্তব্যকে ‘মুখের ভুল’ বলে দাবি করলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। হবিগঞ্জের পুলিশ সুপার জানিয়েছেন, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। একজন হিন্দু পুলিশ অফিসারকে নিয়ে এমন চরমপন্থী মন্তব্যে প্রশাসনের ভূমিকা এখন বড় প্রশ্নের মুখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *