লেটেস্ট নিউজ

থানা ঘেরাওয়ের চরম হুঁশিয়ারি! বাঁকুড়ায় বিজেপি কর্মীকে নিয়ে আইসি-কে কী বললেন সুকান্ত? – এবেলা

এবেলা ডেস্কঃ

বাঁকুড়ার তালডাংরায় বিজেপি কর্মী পিন্টু পালের ওপর হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ওই কর্মীকে অপহরণের চেষ্টা চালালে তিনি গুরুতর জখম হন। গত মঙ্গলবার সন্ধ্যায় ‘পরিবর্তন সংকল্প যাত্রা’র মঞ্চে আক্রান্ত কর্মীকে পাশে নিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সরাসরি তালডাংরা থানার আইসি-কে হুঁশিয়ারি দেন।

সুকান্ত মজুমদার স্পষ্ট জানান, পুলিশ যদি লিখিত অভিযোগ গ্রহণ না করে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেয়, তবে ‘থানা আর থানা থাকবে না’। কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্যে জেলাজুড়ে তীব্র রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূল এই অভিযোগ অস্বীকার করলেও আক্রান্ত বিজেপি কর্মী দোষীদের শাস্তির দাবিতে অনড় রয়েছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *