লেটেস্ট নিউজ

দক্ষিণবঙ্গে আপাতত কমছে কালবৈশাখীর দাপট, সপ্তাহান্তে ফের বৃষ্টির পূর্বাভাস – এবেলা

এবেলা ডেস্কঃ

আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ জুড়ে শক্তিশালী বজ্রগর্ভ মেঘ বা প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে সোমবার থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে উপকূল ও সংলগ্ন জেলাগুলোতে। মঙ্গলবার দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকলেও সামগ্রিকভাবে পরিস্থিতির উন্নতি হবে।

আবহাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২৭ ও ২৮ মার্চ অর্থাৎ শুক্র ও শনিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় আবারও ঝড়বৃষ্টির দাপট বাড়তে পারে। এই সময়ের জন্য ইতিমধ্যেই ‘হলুদ’ সতর্কতা জারি করা হয়েছে, যেখানে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

অন্যদিকে উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির ধারা অব্যাহত থাকবে এবং সপ্তাহের শেষের দিকে এর তীব্রতা আরও বাড়ার ইঙ্গিত রয়েছে। গত ২৪ ঘণ্টায় দিঘায় সর্বোচ্চ ২১ মিমি এবং হলদিয়ায় ১২.৪ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আপাতত দক্ষিণবঙ্গের বাসিন্দাদের জন্য বড় দুর্যোগের আশঙ্কা না থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলোতে সতর্কতা বজায় থাকছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *