লেটেস্ট নিউজ

দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির পূর্বাভাস: চার জেলায় জারি হলুদ সতর্কতা – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আচমকা শুরু হয়েছে ঝড়বৃষ্টি ও বজ্রপাত। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার ভোর থেকেই কলকাতা-সহ পার্শ্ববর্তী অঞ্চলে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। এই পরিস্থিতির জেরে কলকাতা এবং দক্ষিণবঙ্গের চারটি জেলায় আবহাওয়া দপ্তর হলুদ সতর্কতা (Yellow Alert) জারি করেছে।

ফেব্রুয়ারির শুরুতে তাপমাত্রা বাড়লেও নিম্নচাপের প্রভাবে আবহাওয়া বদলেছে। বুধবারও কলকাতা, হাওড়া, হুগলি এবং দুই ২৪ পরগনায় আর্দ্র পরিবেশ ও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎসহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী দুই-তিন দিনে সর্বনিম্ন তাপমাত্রা আরও ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পঙেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের জেলাগুলোতে ভোরের দিকে কুয়াশা ও মেঘের গর্জন থাকলেও বেলার দিকে আকাশ পরিষ্কার হবে। তবে আগামী রবিবার থেকে উত্তরবঙ্গেও পারদ কিছুটা চড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *